Search Suggest

কবিতা -৩

তুমি কেমন করে যেন চোখ মুছে ফেলো_ আমার চোখের পাতা তখনও টলমল। তুমি কেমন করে যেন ভালোবাসি বলে ফেলো_ আমার দ্বিধা রাত করে হয় ভোর। তুমি কেমন করে যেন অভিমানী
তৌফিক সুলতান 

Towfiq Sultan



সেই কবেকার কোনো এক সন্ধ্যার 
আবছা আলোয় আমাদের দেখা হয়েছিল। 
অন্ধকারে হারিয়ে ফেলা দিকের মতো 
পথ ভুলে চলে গেছি দু'জন দু'দিক। 
ক্রমশই সরে গেছি হৃদয়ের চৌহদ্দি থেকে দূরে। 
কোথাও ঝরা পাতায় পা পড়লে 
শুনতে পাই হৃদয় ভাঙার শব্দ। 
অথচ তখনো হেমন্ত আসেনি পুবের বাতাসের গায়। 
বই : কবি তার কবিতার 
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 
আপনি আমি একই শহরে থাকি 
একই আকাশে চোখ রেখে বৃষ্টি ছুঁয়ে দেখি,
অথচ আমরা একে অপরকে দেখি না।
আমাদের দেখা হয় না। 
মেঘে মেঘে কত জলেরা বৃষ্টি হয়ে ঝরে 
কত ছাপ মুছে যায় বৃষ্টির জলে 
অথচ আমাদের অভিমান মুছে না।
মান ভেঙ্গে বলা হয় না;
'আমি ভালো নেই, 
তুমিও কী তাই আছো বুঝি?'
প্রিয় দূরত্বতমা,
এইসব অভিমানের দিন, দূরত্বের আলোকবর্ষ
আর অপেক্ষার ইতি টেনে দিয়ে
একদিন চিঠি লিখবেন আকাশের ঠিকানায়।
কবিতা- অভিমানের দিনলিপি 

ভালো লাগলে নিচের ইউটিউব 
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
তুমি নিজেই এক বন্ধ জানালা 
যেন রৌদ্রছায়ার রহস্য সারাদিন 
খুলছো না কিছুই তবুও 
ঘ্রাণ নিচ্ছো পুরোটুকুর। 
যেভাবে আমার দিকে তাকাচ্ছো অভিমানে
কিংবা অভিযোগের দৃষ্টি ছুঁড়ে দিচ্ছো গভীর মনোযোগে 
যেন আমি তোমার দিকে তাকাই 
যেন আমি ভালো করে তোমাকে দেখি
যেন আমি সায় দিয়ে বলি – 
‘আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে 
তুমি রেগে গেলেও সকলই যৌক্তিক’। 
আর তুমি অসাবধানতায় হেসে ফেলো 
খোলস খুলে বেরিয়ে আসে তোমার ব্যক্তিগত তুমি 
যে আদতে আমাকে ভালোবাসে পুরোটাই 
বাকি সম্পূর্ণ অভিনয়। 
তুমি নিজেই এক বন্ধ জানালা 
যেন রৌদ্রছায়ার রহস্য সারাদিন 
খুলছো না কিছুই তবুও 
ঘ্রাণ নিচ্ছো পুরোটুকুর।
#লুৎফর_হাসান
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ
https://youtube.com/@salmanhabibbd 
কতরকম যে সম্পর্ক হয় পৃথিবীতে! মানুষকে যে কত রকমের সম্পর্ক পেরিয়ে আসতে হয় জীবনে! আমি দেখেছি মানুষ ভালোবেসে বিয়ে করে তারপর দু'জন-দু'জনকে কষ্ট দেয়। আবার এও দেখেছি দু'জন-দু'জনকে সারা জীবন ভালোবাসলেও কাছে আসতে পারে না। স্পর্শ করতে পারে না। শুধু দূর থেকে ভালোবেসে যায়। অনেকটা পৃথিবী আর সূর্যের মতো। দু'জন- দু'জনকে ছাড়া থাকতে পারে না, কিন্তু কাছেও আসতে পারে না।
- আলোর গন্ধ, স্মরণজিৎ চক্রবর্তী
Vocal:Tamrunnaher Tethi
BGM: Saregama music
Video: Shubhanjan 
সবার মনের নিজস্ব একটা জানালা থাকা উচিত ছিল। খুব অসময়ে কাউকে ডেকে দেখানো যেত , সে না থাকায় প্রতি মুহূর্তে বুকের ভেতর এক দামাল তুফান উঠছে, তছনছ করে দিচ্ছে , চোখের চৌকাঠ ভাঙছে অনবরত, অন্ধকার নেমে আসছে গোটা পৃথিবী জুড়ে,
অথচ কি নীরবে সমস্তটা সহ্য করে চলেছি আমরা!
Lines: Ayan Mukherjee Nil 
Vocal: Tamrunnaher Tethi 
 #tamrunnaher_tethi #poetrylovers #lines 


ডাকনাম ভুলে গেলে সর্বনামে ডেকো - তবুও চিঠি লিখো।আমি বেশ আছি, ঠিক যেমন থাকে শহরের শেষ বাসে ফেরা উদাসীন কোন যাত্রী।
চিঠি দিও - অক্ষরে না দিলে অন্তত নীরবতায় দিও।
ইতিতে না হয় অতীতের নামটাই রেখো - তবুও না হয় চিঠি লিখো।
-নৈ:শব্দের ঘোর 
Writer: Ethar Akhtaruzzaman 
Vocal: Tamrunnaher Tethi 
BGM: Saregama music 

বিষয়টা তাহলে এমন - তোমার খবর জানতে চাইলেও পাই কই। 
এখন আমার ধরা-ছোঁয়ার অনেক বাইরে তুমি।
এতোগুলো সময় পেরিয়ে এসেও পেলাম না।
এক অদৃশ্য দূরত্বের মাঝে দুজনার বসবাস -
মানতে না চাইলেও মেনে নিতে হয়, হচ্ছে।
ফিরে যাওয়ার সময় একদম নাই।
সম্পর্কটা নির্লিপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে সময়ের গহবরে হয়তো। 
হাহাকার করলেও পাওয়া যাবেনা কোনো পথ।
দূরে,আরো দূরে চলে যাচ্ছি আমরা।
হতে পারে দেখা হয়ে গেলো কোনো একসময়,জীবনান্দের 'কুড়ি বছর পরে' -অথবা যখন পৃথীবিতে থাকবেনা কোনো অস্তিত্ব।
যেখানে সমুদ্র মিলবে অমানিশার আড়ালে ;নয়তো যখন অপেক্ষা নিজেও ক্লান্ত হয়ে পড়বে অপেক্ষা করতে করতে - হয়তো।
- তুমি নামের শুণ্যতা
Writer: Sabrina Saba Marsha 
Vocal: Tamrunnaher Tethi 
BGM: Audrey Bella 

তুমি কেমন করে যেন চোখ মুছে ফেলো_
আমার চোখের পাতা তখনও টলমল।
তুমি কেমন করে যেন ভালোবাসি বলে ফেলো_
আমার দ্বিধা রাত করে হয় ভোর।
তুমি কেমন করে যেন অভিমানী হয়ে ওঠো_
আমার খুব যে লাগে ভীষণ পর। 
তুমি কেমন করে যেন আঙুল ছুঁয়ে ফেলো_
আমার বুকে তখন ডাহুক পাখির স্বর।
-বসন্ত বিভ্রম
Writer: Ethar Akhtaruzzaman 
Vocal & V.E: Tamrunnaher Tethi 

আমরা কতরকম প্ল্যান করি - এটা করব, ওটা করব। তারপর হঠাৎ একদিন আমাদের জীবন এলোমেলো হয়ে যায়। হঠাৎ-ই দেখি যা প্ল্যান করেছিলাম তার কিছুই পূরণ করতে পারছিনা। এমন অনাকাঙিক্ষত কিছু হয়ে যায় যে জীবনটাই বদলে যায়। 
মানুষ মনে করে সবকিছু তার হাতেই আছে। অথচ,হঠাৎ একদিন দেখে কিছুই তার হাতে নেই। সবকিছু ওই একজনের হাতেই। সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কে কোথায় থাকতাম? 
আমরা এতোক্ষুদ্র! এতো কম আমাদের ক্ষমতা!
-Sonam Akhter
Vocal: Tamrunnaher Tethi
Video:Collected 

আমাকে সুন্দর বলতে তোমার কত আয়োজন প্রয়োজন! আমার টিপ ছাড়া কপাল - অমানিশার আকাশ। 
কাজল ছাড়া চোখ - টিকটিকির মতো ড্যাবড্যাবা চাহনি। এলোমেলো উসকোখুসকো চুল - বাবুই পাখির বাসা। লিপস্টিক ছাড়া ঠোঁট - ধূসর ছাইদানি।
কখনো এই আয়োজনগুলো ছাড়া আমাকে কল্পনা করতে পেরেছ? 
দেখো, একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব। আর সেদিন তুমি শুধু আমার মাঝেই পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে। 
Lines: Tilottama (Drama)|Video:RL FARS
Vocal: Tamrunnaher Tethi 


মানুষ আসলে তখন ভালোবাসে না যখন সে পেয়ে গেলো, মানুষ তখনই কাউকে অসম্ভব ভালোবাসতে শুরু করে যখন সে তাকে হারিয়ে ফেলেছে কিংবা হারাতে চলেছে,, এটা জগতের অদ্ভুত এক নিয়ম...
আমি দেখেছি দূরে থাকলেই মানুষের যত হাহাকার, যত অনুসন্ধিৎসা, মনকেমন অথচ সেই মানুষই নিঃশ্বাসপ্রশ্বাসের সমান কাছাকাছি থাকলে তাকে অবহেলার শেষ থাকে না,, সে পাশে থাকলে যেমন-তেমন করে অজুহাত, অছিলায় তাকে রেখে দিলেই হয়...
অথচ একদিন, এক মুহূর্তের জন্য সে চোখের আড়াল হলে মনে হয় গোটা জীবনে এর থেকে বেশি দুঃখ আর কোথাও নাই,,
এমন কেন?
Lines: Ayan Mukherjee Nil 
Vocal: Tamrunnaher Tethi 


অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে।
আমি ভাঙাচোরা মানুষ। তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিলো না। তবুও স্বপ্ন দেইখা গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার। আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি। 
যে তোমারে জিততা নিলো সে যেনো তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।আমি চাই না ভালোবাসার কমতি পরলে তুমি আমারে মনে করো। 
তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইবো আমার লাইজ্ঞা। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না। 
যার কাছেই থাকো ভালো থাইক্কো, কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো। আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাইক্কো।
Lines: Ashraf Ahmed 
Vocal :Tamrunnaher Tethi 


মনের মধ্যে কথা পুষে রাখতাম... ভেতরে ভেতরে ঝড় বয়ে যাইতো, সমস্ত কিছু ওলট-পালট হয়ে যাইতো; অথচ মুখ ফুটে কাউরে কিছু বলতাম না !!
আমি ভাবতাম, সবাই আমারে বুঝে ফেলবে ... চোখের দিকে তাকালেই টের পাবে, কি পরিপাটি করে বিষাদ লুকায়ে রাখি... আমি অপেক্ষা করতাম; অভিনয়টা ধরা পড়ে যাওয়ার অপেক্ষা... ভাবতাম, একবার ধরা পড়ে গেলে, অপরাধ মেনে নিয়ে একটা ভরসার কাঁধে মুখ ঘষতে ঘষতে সমস্ত কষ্টদের উজাড় করে দিবো !!
তারপর টের পাইলাম, আমারে আসলে কেউ বুঝে নাই... আমার ভেতরটা কেউ কখনো পড়তে যায় নাই ... আমার বুকের ভেতর নদী না সমুদ্র লুকানো- তাতে কারো কিচ্ছু যায় আসে না!!
পৃথিবীর উপর আমার ভীষণ অভিমান হয়... কেমন একটা অযৌক্তিক ছেলেমানুষি অভিমান... যে অভিমানের কোনো ভিত্তি নাই, যে অভিমান করার কোনো অধিকার আমার নাই ... তবুও ভীষণ অভিমান হয় !!
একদিন অভিমানটুকুও যত্ন করে লুকিয়ে ফেলবো, বাদবাকি সমস্ত অনুভূতির মতো !!"
Lines: Farjana—ফা র জা না 
Video: Soumya Das
Vocal: Tamrunnaher Tethi 


তুমি কেমন করে যেন চোখ মুছে ফেলো_
আমার চোখের পাতা তখনও টলমল।
তুমি কেমন করে যেন ভালোবাসি বলে ফেলো_
আমার দ্বিধা রাত করে হয় ভোর।
তুমি কেমন করে যেন অভিমানী হয়ে ওঠো_
আমার খুব যে লাগে ভীষণ পর। 
তুমি কেমন করে যেন আঙুল ছুঁয়ে ফেলো_
আমার বুকে তখন ডাহুক পাখির স্বর।
-বসন্ত বিভ্রম
Writer: Ethar Akhtaruzzaman 
Vocal & V.E: Tamrunnaher Tethi 

বিষয়টা তাহলে এমন - তোমার খবর জানতে চাইলেও পাই কই। 
এখন আমার ধরা-ছোঁয়ার অনেক বাইরে তুমি।
এতোগুলো সময় পেরিয়ে এসেও পেলাম না।
এক অদৃশ্য দূরত্বের মাঝে দুজনার বসবাস -
মানতে না চাইলেও মেনে নিতে হয়, হচ্ছে।
ফিরে যাওয়ার সময় একদম নাই।
সম্পর্কটা নির্লিপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে সময়ের গহবরে হয়তো। 
হাহাকার করলেও পাওয়া যাবেনা কোনো পথ।
দূরে,আরো দূরে চলে যাচ্ছি আমরা।
হতে পারে দেখা হয়ে গেলো কোনো একসময়,জীবনান্দের 'কুড়ি বছর পরে' -অথবা যখন পৃথীবিতে থাকবেনা কোনো অস্তিত্ব।
যেখানে সমুদ্র মিলবে অমানিশার আড়ালে ;নয়তো যখন অপেক্ষা নিজেও ক্লান্ত হয়ে পড়বে অপেক্ষা করতে করতে - হয়তো।
- তুমি নামের শুণ্যতা
Writer: Sabrina Saba Marsha 
Vocal: Tamrunnaher Tethi 
BGM: Audrey Bella 
x

Welftion Human Welfare Association

একটি মন্তব্য পোস্ট করুন

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নেওয়া সফলতার চাবিকাঠি। নিচে প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রশ্ন-উত্তর সম্পর্কিত তথ্য প্রদান করা হলো: 📚✍️ ছবিতে শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে , যা পরিশ্রম ও মনোনিবেশের প্রতিচ্ছবি তুলে ধরে। ১. অধ্যয়নের পরিকল্পনা তৈরি করুন: সময়সূচি নির্ধারণ করুন: সপ্তাহিক ও মাসিক ভিত্তিতে কোন বিষয় কখন পড়বেন তা নির্ধারণ করুন। লক্ষ্য নির্ধারণ করুন: প্রতিদিনের অধ্যয়নের জন্য নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করুন। ২. পাঠ্যবই ও সহায়ক বই ব্যবহার করুন: পাঠ্যবই: প্রথমে পাঠ্যবই ভালোভাবে পড়ুন এবং বিষয়বস্তু বুঝুন। সহায়ক বই: বিষয়ভিত্তিক সহায়ক বই ও নোট ব্যবহার করে ধারণা স্পষ্ট করুন। ৩. বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন: প্রশ্নপত্র সংগ্রহ করুন: বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে সমাধান করুন। সময় মেনে পরীক্ষা দিন: নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন।  (এইচএসসি) পরীক্ষার প্রস্তুতির দৃশ্য তুলে ধরেছে। এটি একটি শান্ত, আলোপূর্ণ অধ্যয়ন কক্ষের মধ্যে শিক্ষার্থীর দৃঢ় মনোযোগ এবং প্রস্তুতির প্রতিফলন। ৪...

তোমার সংসার হোক

- তোমার একটা ছোট্ট সংসার হোক,   শিউলি সুবাস, ভোরের আলোয় আঁকা,    অল্প বিস্তর ভালোবাসার নামে,   স্নিগ্ধ বাতাসে জড়িয়ে রাখা।   ঘরের কোণে রোদ্দুর হাসুক,   জানালায় ঝুলুক নীল আকাশ,   তোমার হাসিতে গলে যাক ক্লান্তি,   তোমার ছোঁয়ায় মিলুক বিশ্বাস।   আমায় তুমি খুঁজে নিও,   পরিচিত কোনো ডাকনামে,   যেখানে শব্দ ফুরিয়ে যাবে,   ভাষা হারাবে অভিমান ব্যস্ত নগরীর জ্যামে।  ভুল করে যদি কখনো ডাকো,   অতীতের কোনো ব্যথার সুরে,   আমি ফিরে তাকাবো নীরবে,   চোখের জল লুকিয়ে দূরে।   তবু একদিন সন্ধ্যা নামলে,   চাঁদের আলোয় নির্জনে,   তোমার হৃদয় খুঁজবে আমায়,   অচেনা অজানা এক স্পন্দনে…

মজার জোকস

  নিচে কিছু মজার বাংলা জোকস দিলাম, পড়ে মজা নিন! 😆😂   শিক্ষক ও ছাত্র শিক্ষক: বল তো, পাখিরা কেন উড়ে? ছাত্র: স্যার, তারা যদি হাঁটতো, তাহলে তো অনেক দেরি হয়ে যেত! 😆  বুদ্ধিমান ছেলে মা: তুই কি হোমওয়ার্ক করেছিস? ছেলে: হ্যাঁ মা, গুগল করেছে, এখন শুধু কপি করা বাকি! 😜   ডাক্তার ও রোগী ডাক্তার: আপনি তো খুব রোগা! রাতে ঠিকমতো ঘুমান তো? রোগী: জ্বি ডাক্তার সাহেব, একদম আরামের সাথে ঘুমাই! শুধু পাশের বাসার মশাগুলো একটু বিরক্ত করে! 🤣  প্রেমের ব্যাখ্যা   ছেলে: তুমি কি জানো, প্রেম মানে কী? মেয়ে: হ্যাঁ, মোবাইলের চার্জের মতো, যত বেশি কথা বলবে তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে! 😜  বন্ধুর বুদ্ধি বন্ধু ১: ভাই, পরীক্ষায় পাশ করার সহজ উপায় বল! বন্ধু ২: পেছনের ছেলেটার পাশে বসো, কিন্তু সামনে থেকো না! 😂 আপনার কোনটা সবচেয়ে মজার লাগলো? 😆  আরও জোকস চাইলে বলুন! 😃      মজার জোকস       ৩১. নাতি: দাদু, তুমি কত বছর ধরে বিয়ে করেছ? দাদা: মনে নেই, কিন্তু মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছি! 🤣 ৩২. দাদা: তোমার নানুকে আমি চোখ বন্ধ ক...

Send Whatsapp Query