Search Suggest

কবিতা -১০

 

তৌফিক সুলতান ছবি তুলেছেন 





আমাকে একটু ভালোবাসা যাবে? খুবই স্বল্প পরিমাণ। না তার থেকেও কম; একেবারেই কম, যাবে? একটু ভালোবাসা যাবে?


আমার একটু যত্ন নেওয়া যাবে? একদমই কম। ধরো আমি তোমাকে বললাম "আমার মন খারাপ" তুমি বললে "অসুবিধা নেই একটু পর ঠিক হয়ে যাবে।" মন ভালো না হোক শুধু এই অল্প যত্নটুকু নেওয়া যাবে?


আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে মা/রা যাবো। আমাকে তুমি সেই অল্প টুকু দিবে?


#লেখা: সংগৃহীত



https://www.facebook.com/share/r/1dKvvfdodd/






2.  

তুমি একদিন আমাকে দারুন ভাবে অনুভব করবে, কিন্তু ততদিনে আমাকে হারিয়ে ফেলবে আর নিজেকে বার বার প্রশ্ন করতে থাকবে আমি কিভাবে আপনাকে হারিয়ে ফেললাম অথচ মানুষটা আমার সামনেই ছিলো। এখন তুমি হয়তো ভিতরে ভিতরে মুচকি মুচকি হাসচ্ছ কিন্তু বিশ্বাস করো তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারতে। চাইলেই বলতে পারতে আমার আপনাকেই লাগবে। তোমার মুখ থেকে এই কথা গুলো শুনবার জন্য কতোটা সময় অপেক্ষা করেছি তুমি কী? বলতে পারো!? জানি বলতে পারবে না! কারণ তোমার অনুভূতি যে হৃদয় পর্যন্ত পৌঁছাতে-ই পারে নি।

আমি সব সময় একটা কথা বলি পৃথিবীতে সব থেকে জরুরি হলো হৃদয়বান হওয়া। 


জনো আমি তোমাকে কতো বার বলতে চেয়েছি, আমাকে একটু ভালোবাসা যাবে?খুবই স্বল্প পরিমাণ। না তার থেকেও কম; একেবারেই কম, যাবে? একটু ভালোবাসা যাবে? কিন্তু আমি পারি নি আমার চারপাশে থাকা অদৃশ্য দেয়াল আমাকে বার বার পিছুপা হতে বাধ্য করেছে। তোমাকে দেখার কোতো অজুহাত খুঁজেছি! কতো অজুহাত খুঁজেছি তোমার সাথে একটু কথা বলার কিন্তু আমি এইখানেও ব্যার্থ হয়েছি বার বার।


আচ্ছা!!  আমার না খুব  জানতে ইচ্ছে করছে আমাকে কি তুমি মনে রাখবে কিংবা আমার কথা মনে হলে কখনো কি তোমার মন খারাপ হবে। না কি কখনো মনেই পড়বে না।


জানো তোমাকে ভালোলাগার পর থেকে থমকে গিয়েছিলো আমার সব কিছু মনে হচ্ছিল আর কখনো হয়তো আমি কোনো কিছু লিখতেই পারবো না। কলম ধরতে ভুলে গিয়েছিলো আমার হাত তবুও কলম হাতে তুলে নিতে হতো, আমায়। কারণ এটা যে আমার দ্বায়িত্ব!  দ্বায়িত্ব থেকে মুক্তি নিতে বারংবার আমার চেষ্টা ও হয়েছে ব্যার্থ। 


তোমাকে বলার জন্য কতো কথা লুকিয়ে রেখেছি এই হৃদয়ে তুমি কি বলতে পারো? না পারো না! তবুও কেন আমাকে জানতে চাও না তুমি।!! তবুও কেন জানতে চাও না" তোমাকে বলতে না পারার যন্ত্রণায় আমি যে শেষ হয়ে যাচ্ছি। ধিরে ধিরে আমি শেষ হয়ে যাচ্ছি!!... 




৩।


https://www.facebook.com/share/r/19XbiAC8Cr/


আমার বিষন্ন লাগছে; আমার দম বন্ধ হয়ে আসার মত অস্বস্তি লাগছে, এই কথা গুলো কাউকে বলবো এমন একান্ত কোনো মানুষ আমার নেই। 


পরিস্থিতি বেসামাল লাগছে; আমার কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে কথা বলা জরুরী, কিন্তু আমার কথা শুনবে এমন একটা মানুষ আমার নেই। 


আমার নিজের বলার মত মানুষ কখনো ছিলোনা। আমি যখনই যাকে নিজের ভেবেছি, সে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে আমি তার সবচেয়ে বেশি পর।




@followers @topfans




৪। তোমার বোঝা উচিৎ পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেনো মনে ধরেছে। তোমার জানা উচিৎ এত এত চোখের ভীড়ে তোমার চাহুনিতে কেনো আমার চোখ আটকেছে।


তোমার শোনা উচিৎ; কেনো ফেলে আসা ব্যথার দিনে রোজ নিয়ম করে ততটা যন্ত্রণা অনুভব হয়নি, যতটা যন্ত্রণা তোমার নিরবতা নিস্তব্ধতা বিষন্নতায় হয়েছে।


তোমার পুরোটা জানা উচিৎ; কারণ এত বড় মহাবিশ্বে কেবল একমাত্র আমিই যে নিজের আগে তোমার ভালোর কথা চিন্তা করেছে, তোমার সুখের স্বপ্ন দেখেছে। 


যদি এসব কিছু তুচ্ছ মনে হয় তবে বিদায় বেলায় শুধু একবার বলে দিও; আমার মত করে আর কে তোমাকে সবকিছুর উর্ধ্বে রেখেছে, ভালোবেসেছে।


লেখা - Ashraf Ahmed

@topfans



https://www.facebook.com/share/r/1Ej2qzC6Ga/




তোমাকে পাওয়ার প্রার্থনা


বসে থাকা নদীরাও বিরক্ত; পানি শূন্য হয়ে নদীর তলদেশের কাঁদাযুক্ত  মাটিও বেশ শক্ত।

এই হিমশীতল দিনে; কুয়াশা ঘন সন্ধিক্ষণে,

বাইকের শীতল হওয়ায় আমি বেশ ক্লান্ত পরিশ্রান্ত।

হৃদয়ের রক্তক্ষরণে হারাচ্ছি নিজস্বতা,

ব্যাক্তি জীবনের ব্যক্তিত্ব।

তোমার অবহেলায় আমি অবহেলিত,

শান্ত পরিবেশেও আমি দিকভ্রান্ত।


দুঃখ গুলো নিজের ; কেবল তার নিজের একান্ত,

পরন্ত বিকেল অশান্ত মেঘেদের দলে কেবল তুমিই শান্ত।

ভালোবাসার আবেদন না পাওয়া নিবেদন- ঝরে পড়া আকুতি!

তোমাকে পাওয়ার প্রার্থনা ; না-পাওয়ার ফরমান কতোটা যন্ত্রণার যদি তা শান্ত মেঘ গুলো জানতো।


— তৌফিক সুলতান

একটি মন্তব্য পোস্ট করুন

বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে

  প্রথম অধ্যায়: হারিয়ে যাওয়া স্পর্শ এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়, নীহারিকা জানালার পাশে বসে, অতীতের স্মৃতিতে ডুবে আছে। পাশে পড়ে থাকা চিঠিটি তার হারিয়ে যাওয়া স্পর্শের স্মারক। নীহারিকার চোখের সামনে ঝাপসা হয়ে আসা শহরের আলো, একপাশে নরম কুয়াশা মাখা সন্ধ্যা। জানালার পাশে বসে সে একমনে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন তার ভেতরের অতীতের স্মৃতিকে ধুয়ে আনছে। আরাফ একসময় বলেছিল, "তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি বৃষ্টি হয়ে তোমাকে ছুঁয়ে যাব।" কথাটা তখন হাসির খোরাক ছিল, কিন্তু আজ বৃষ্টির প্রতিটি স্পর্শে যেন সেই কথা মিথ্যে প্রমাণিত হচ্ছে না। দ্বিতীয় অধ্যায়: স্মৃতির পথ ধরে নীহারিকা আর আরাফের পরিচয়টা হয়েছিল হুট করে, এক সন্ধ্যায়। কলেজের লাইব্রেরির করিডোরে আরাফ হঠাৎ করেই বলেছিল, "বৃষ্টি পছন্দ করো?" নীহারিকা অবাক হয়েছিল, কারণ তার হাতে তখনো ভিজে থাকা একটা বই ছিল, নাম—"বৃষ্টি বিলাস"। এই ছোট্ট প্রশ্নের মাধ্যমেই দু'জনের জীবনে শুরু হয়েছিল নতুন এক অধ্যায়। আরাফ ছিল একজন মুক্তচিন্তার মানুষ, যে বিশ্বাস করতো ভালোবাসা মানে মুক্তি, বন্ধন নয়। আর নীহারিকা? সে ছিল ভালোবা...

Ts

🚀 অটো ব্লগ এন্ট্রি - ক্লিক করুন 🚀 ওয়ার্ল্ড অব নলেজ - জ্ঞানের জগৎ তৌফিক সুলতান স্যারের মহতি উদ্যোগে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র 🔍 Google Knowledge Panel গুগল নলেজ প্যানেলে তৌফিক সুলতান স্যার 🌟 Knowledge Panel 1 🔍 Knowledge Panel 2 📚 Knowledge Panel 3 🎯 Knowledge Panel 4 🔍 গুগলে খুঁজুন 🔍 লেখক তৌফিক সুলতান স্যার 🔎 Towfiq Sultan Sir ✍️ Writer Towfiq Sir 🌟 Google Share 📚 এখনই সংগ্রহ করুন 📚 বিশেষ অফার: BUY 1 GET 1 FREE + ক্যাশব্যাক এখনই কিনুন রকমারিতে বইয়ের বিবরণ 📖 বইয়ের নাম: ওয়ার্ল্ড অব নলেজ - জ্ঞানের জগৎ ✍️ লেখক: তৌফিক সুলতান স্যার ...

শিক্ষা ব্যাবস্থা কেমন হওয়া উচিৎ

শিক্ষা হল সমাজের অগ্রদূত এবং দেশের ভবিষ্যৎ নির্মাতা। আদর্শ শিক্ষা ব্যাবস্থার মূল লক্ষ্য হওয়া উচিৎ শিক্ষার্থীদের কেবলমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে সমৃদ্ধ করা, বরং তাদেরকে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা। তাহলে কেমন হওয়া উচিৎ আমাদের শিক্ষা ব্যাবস্থা, তার মূল দিকগুলো নিম্নরূপ: ১. সকলের জন্য সহজলভ্যতা ও সমতা: শিক্ষা সর্বজনীন অধিকার হওয়া উচিৎ। প্রত্যেকের কাছে উন্নত, মানসম্মত এবং বিনামূল্যে বা সুলভ মূল্যে শিক্ষা পৌঁছে দেওয়া দরকার, যেন অর্থনৈতিক ও সামাজিক সীমাবদ্ধতা কোনোভাবেই শিক্ষার পথে বাধা সৃষ্টি না করে। ২. শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি: শিক্ষার প্রধান কেন্দ্রে থাকা উচিত শিক্ষার্থী। সক্রিয় অংশগ্রহণ: ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার, আলোচনা করার ও সমালোচনামূলক চিন্তাভাবনার সুযোগ দেওয়া প্রয়োজন। ব্যক্তিগত ও সৃজনশীল বিকাশ: পাঠ্যক্রমে সৃজনশীলতা, গবেষণা এবং সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা শুধু তথ্য গ্রহণকারী না হয়ে, নতুন ধারণা সৃষ্টি ও প্রয়োগে সক্ষম হয়। ৩. মানসম্মত ও আধুনিক শিক্ষা উপকরণ: শিক্ষকদ...

Send Whatsapp Query