Search Suggest

কবিতা ৯

১১। কিছু কিছু বিষয় গোপন রাখতে হয়, যা প্রকাশ হলেই সমস্যার সৃষ্টি হয়। তবুও আমরা এমন সব কথা, কাছের মানুষ ভেবে বলে দেই, কিংবা বিশ্বাস করে, বা রাগে যা আম

 ১১। 

তৌফিক সুলতান 

কিছু কিছু বিষয় গোপন রাখতে হয়, যা প্রকাশ হলেই সমস্যার সৃষ্টি হয়।
তবুও আমরা এমন সব কথা, কাছের মানুষ ভেবে বলে দেই, কিংবা বিশ্বাস করে, বা রাগে যা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। 
ঠিক একই ভাবে ভুল মানুষকে কাছের মানুষ ভাবাটা ভুল। কিন্তু আমাদের আবেগের তাড়নায় এই ভুল টাও আমরা করে বসি।
প্রতাশ্যা করার মতো জগন্ন নির্মম কাজও আমরা করি তারপর কষ্ট পাই-
সত্যি বলতে কাছের মানুষদের কাছে আমরা প্রতাাশ্যা করবো এটা স্বাভাবিক। 
কিন্তু তারা আমাদেরকে আঘাত দেয় ছুড়িক আঘাতে ধ্বঘ্ধ করে হৃদয় । এটা তাদের অপরাধ তাদের সমস্যা -


১০। 
এই পৃথিবীর কোনো কিছুই আমাদের হাতে নেই, 
তবুও কতো মনখারাপ, দুশ্চিন্তা আমাদের উপর ভর করে।
কোনো কিছু না পেলে আমাদের মনখারাপ হয় কষ্ট লাগে।
অথচ যা পাইনি তা পেয়ে গেলেও আমাদের কষ্টের কোনো সীমা থাকতো না!
আমরা না চাইতেও যে সকল বিষয় গুলো আমাদের সাথে ঘটে যায় তা আসলে আমাদের সাথে ঘটারই ছিলো। 
এটা জানার পরও আমাদের মন খারাপ লাগে—


৯। ভালোবাসার ধ্বংসন
ভালোবাসার ধ্বংসনে একজন মানুষের এলোমেলো আচরণে! 
পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে দেখেছি। 
দেখছি মিথ্যা ভালোবাসা - পার্থিব মোহ মানুষকে কিভাবে আস্তে আস্তে শেষ করে দেয়। 
কিভাবে বিষাক্ত করে তুলে তার চারপাশ।
কিভাবে ধিরে ধিরে মানুষকে পরিবর্তন করে ফেলে।
অনিশ্চিত ভবিষ্যতে আগুনের পাহাড় গড়ে তুলে।

৮। জীবন টা এতো ছোট কেন
ভালোবেসে হারালে মানুষ মরে যাওয়ার মতো ছটফট করে,পেয়ে বসে মনখারাপের অসুখ। তারপর তারা আবারও প্রেমে পড়ে আবারও ভালোবাসে আবারও বাঁচে থাকার স্বপ্ন দেখে। 
ভালোবাসার মানুষকে কাছে পেয়ে গেলে মানুষ বেঁচে থাকতে চায়,তার ভালোবাসার মানুষটার সাথে। আর বার বার প্রশ্ন করতে থাকে জীবনটা এতো ছোট কেন!!
কে তুমি আমার জীবনে আসোনি আরও আগে..

৭। ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে
ভালোবাসার জন্য মানুষ কতো কিছু-ই না করে।
রাজ প্রাসাদ তৈরি করা থেকে শুরু করে বন্ধুকে শত্রুতে রুপান্তর, প্রয়োজনে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ ঘোষণা।
আর আমি তো কেবল তোমার কাছে শুধু ভালোবেসে ভালোবেসে যাওয়ার কথাই বলছি।

৬।" জীবন সঙ্গী "
আমার জীবন সঙ্গীকে অবশ্যই বিশস্ত হতে হবে।
আমাকে প্রচন্ড রকমের ভালোবাসতে হবে।
যে আমাকে বুঝবে আমাকে ভালো রাখবে।
সবাই হয়তো জীবন সঙ্গি নির্বাচনের ক্ষেত্রে এমন অনেক কিছুই চিন্তা করে-
যা হয়তো সব সময় বাস্তবতার সাথে মিল রাখে না! মিলে না।
কিন্তু আমার সত্যি সত্যি এমন একটা জীবন সঙ্গী চাই। 
কারণ এই জীবনটা অনেক বেশি এলোমেলো যা বলা বাহুল্য। 
তাই জীবনসঙ্গী যদি একটু এদিক-সেদিক করে তবে শেষ হয়ে যাবে আমার অস্তিত্ব। 
এতো সব আবদার করার পরও অনেক সময় ভুল মানুষ আমাদের জীবন সঙ্গী হিসেবে।
আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায়।
তারপর আমরা নিজেদেরকে মানিয়ে নেই আমাদের সেই প্রিয় জীবনসঙ্গীর সাথে।
অথচ সঠিক জীবন সঙ্গী পেয়েও কেউ কেউ এলোমেলো হয়ে যায় শেষে। 
৫। অপেক্ষা ফুরাবে 
তৌফিক সুলতান 
তুমি আমাকে ভালোবাসি না বললেও আমি তোমাকে ভালোবেসে যাবো।
তুমি আমাকে ঘৃণা করলেও আমি তোমাকে ভালোবেসে যাবো।
এই হৃদয়ে যাকে একবার স্থান দিয়েছি তাকে যে সরানোর কোনো উপায় আমার জানা নাই।
পৃথিবীর কোনো কিছুই আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না।
এমনকি ক্ষুদ তুমিও... 
 যদি বিশ্বাস না হয় তবে চেষ্টা করে দেখো।
তোমাকে আমার হৃদয়ে রেখেছি, আমার রক্তে মিশে গিয়েছো তুমি।
বিশ্বাস করো তুমি আমাকে ছেড়ে গেলেও,
তুমিই আমার প্রথম ও শেষ ভালোবাসা প্রিয়।
আমি জানি না এও, তোমার ভালোবাসা হতে পেরেছি কি না কখনো। 
আমি যে তোমাকে প্রচন্ড রকমের ভালোবাসি সেটা তুমিও জানো।
আমি তোমাকে এতোটাই ভালোবাসি যে তোমাকে ছাড়তে পারবো না কখনো।
তুমি আমার সাথী, তুমি আমার ভালোবাসা, তুমি আমার বন্ধু, তুমিই আমার স্বপ্ন।
তোমাতে পূর্ণতা আমার তুমি ছাড়া আমি অপূর্ণ। 
তোমাকে ঘিরে আমার এতো সব স্বপ্ন ভালোবাসা কে উপেক্ষা করতে পারবে তুমি।
আমি জানি তুমি পারবে না। 
একটা সময় তোমার ঠিকই আমাকে ভালোবাসতে হবে।
সেদিন আমাদের অপেক্ষা ফুরাবে যেদিন তুমি আমার হবে। 
আমার কেবলই আমার-


৪। "আজন্ম আসফোস"

তৌফিক সুলতান 


আমার নিজের জন্যই আমার দুঃখ হয় আসফোস হয়! 
তুমি আমার কাছে আসতে চেয়েছিলে।
আমি এক পবিত্র বন্ধনের মাধ্যমে তোমার সাথে মিলিত হতে চেয়েছিলাম।
তাই কোনো স্মৃতি, উপহার কিংবা আমাকে মনে রাখার মতো কিছুই তোমাকে দিতে পারিনি।
তোমাকে কতোটা ভালোবাসি বলতে পারিনি কারণ আমি পবিত্র বন্ধনের অপেক্ষায় থেকেছি।
আমার দুঃখ হয় আসফোস হয় আমার নিজের জন্য কারণ আমি তোমার ভালোবাসার সঠিক মূল্যায়ন করতে পারিনি। 
আমি আমার নিজের ভুলের জন্যই তোমাকে হারিয়ে ফেলেছি। 
হৃদয়ের কথা গুলো বলতে না পারায় ভুলবোঝাবুঝির সৃষ্টি করেছি আমি।
 এখন আমি ভাবছি কিভাবে হারিয়ে ফেললাম তোমায়;
পৃথিবীতে অনেক মানুষ আসবে যাবে কিন্তু কেউ কি আদো তোমার মতো করে আমায় ভালোবাসতে পারবে?!
আমি জানি পৃথিবীর কেউ তোমার মতো করে আমায় ভালোবাসতে পারবে না!
তোমার মতো করে কেউ আমাকে উপলব্ধি করবে না।
আমি এও জানি, তুমি আমাকে ভালোবাসিস! অনেক ভালোবাসি বলে যতোটা প্রকাশ করতে!
তুমি ভেতরে ভেতরে এর থেকে অনেক গুণ বেশি ভালোবাসতে।
প্রকাশ করতে পারতে না বলে তোমার মনখারাপ হতো কখনো কখনো কান্নায় ভেঙ্গে পরতে তুমি।
এই সব নিঃশব্দের কান্নার ভাষা কেউ বুঝত-না বলে তোমার আরও বেশি দুঃখ হতো কষ্ট হতো।
কিন্তু আমিতো চারআনার মানুষ আমি তোমাকে কতটা অগাধ বিশ্বাস নিয়ে নিরবে ভালোবেসে গিয়েছি এর কোনো কিছুই জানান দিতে পারিনি। 
তুমি নিরুপায় ছিলে তা আমি জানি।
তবুও বার বার আমি পবিত্র বন্ধনের কথা বলে আটকে দিয়েছি তোমায়।
আমি তোমাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি তাই আমার দুঃখ হয় ভিষণ ভিষম রকমের দুঃখ। 
৩। প্রথম ভালোবাসা 
তৌফিক সুলতান 
তোমার নিষ্পাপ চোখ আমাকে ছাড়া আর কাউকে গভীর ভাবে উপলব্ধি করে নি।
আমাকে ছাড়া তুমি আর কাউকে ভালোবাসনি,
আমিই তোমার প্রথম ও শেষ ভালোবাসা। 
এসব কি মিথ্যাছিলো!! 
মিথ্যাছিলো রাত্রি জেগে লুকিয়ে লুকিয়ে কথা বলা, আমার প্রতি তোমার ব্যাকুলতা! 
আমার সাথে কথা না হলে তোমার খারাপ লাগা।
আমাকে ঘিরে তোমার অস্থিরতা! 
আমি ভালোনা-বাসলেও তুমি ভালোবেসে যাবে এই সব রঙ্গ মাখানো কথা।
এসব কি মিথ্যে ছিলো!
মিথ্যে ছিলো বৃষ্টিতে আমার বুকের ভেতর লুকিয়ে যাবার কথা।
অথবা আমাকে খুঁজে বেইর করার কথা সবই কি মিথ্যা ছিলো।
তুমি আমার চিরকাল আমারই থাকবে আর কারোর হবে না কখনো এই সবকিছুই কি মিথ্যা ছিলো।



২। কি চাও তুমি
তৌফিক সুলতান
তুমি কি চাও আমার কাছে ভালোবাসা না-কি দূরত্ব, 
যদি ভালোবাসা চাও তবে কিভাবে তুমি হারাতে দিচ্ছো আমার গুরুত্ব।
মানুষ ভালোবাসার মানুষের ভুল কথারও সুন্দর সঠিক উপযোগী অর্থ করে। 
আর তুমি তো আমার ভালোকথারও অন্য রকম অর্থকরতে শুরু করেছো।
তাহলে কী ভালোবাসা পেয়ে গেছো বলেই হারিয়ে যেতে দিচ্ছো আমায়।
কতোটা ভালোবাসলে মানুষ ভালোবাসার পরিবর্তে দূরত্ব চায়।
কতটো ভালোবাসায় মানুষ তলিয়ে গেলে, কাছে আসতে চায়।
ছুয়ে দিতে চায় হৃদয় ভালোবাসায় জড়িয়ে দিতে চায় মায়া, স্পর্শ করতে চায় মন আঙুলে আঙুল রেখে বলে হাত ধরা বারণ।
কতটো ভালোবাসলে নির্ঘুম রাত্রি চোখের পলকে শেষ হয়ে যায়।
কতোটা ভালোবাসলে মানুষ একটা ফোন কলের অপেক্ষায় থাকে।
তুমি কি তা বলতে পারো--!

১।দূরত্ব 
তৌফিক সুলতান 
যারা ভালোবেসে কাছে আসে তারা ছেড়ে যাবার জন্য আসে না।
তারা কাছে আসে থেকে যাওয়ার জন্য কিন্তু তবুও তরা একটা সময় পর ছেড়ে যায়।
ছেড়ে যাওয়ার জন্য তারা কিছু-কেই না; কারণ বানায় যাদেরকে আমরা বলি ছেড়ে যাবার অযুহাত।
যেমন অবহেলা, গুরুত্ব না পাওয়া, কিংবা সম্মানের অসঙ্গতি তারা আরও কতো কিছুইনা বলে।
কিন্তু যারা থেকে যেতে চায় তারা থেকে যাবার জন্য একটা কারণ খোঁজে!
 যদি কোনো কারণে তা খুঁজে পেতে ব্যর্থ হয়;
 তখন তারা নিজেই সেই কারণ হয়।
পৃথিবীতে কতো কিছুই না ঘটে কেউ ভালোবেসে কাছে চলে আসে, আর কেউ কেউ ভালোবেসে দূরে চলে যায় যতটা দূরত্বে যাওয়া যায়।








সংরক্ষণ -
২।
১।
মানুষ তার ঘর ছাড়ে, সংসার ছাড়ে, পাড়া,প্রতিবেশি, সমাজ, শহর,দেশ সব ছাড়ে..
কিন্তু ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না।
ভালোবাসার মানুষ কষ্ট দিলে, 
সেই কষ্টও কিছুদিন পর ভুলা যায় কিন্তু মানুষটাকে ভুলা যায় না।
 ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে 
 শুধু মন বাঁচে নাহ,💔
জরুরি বিভাগের শেষ নিশ্বাস এর আগেও মন বলে, যদি যাওয়ার আগে একটা বার ওই মুখটা কাছে থেকে দেখতে পেতাম 😭...
তাহলে তোমার কি? এমন হলো যে, অজুহাতে ক্রমশ সরে যা-ও দূরে। 
আমাকে একটা বারের জন্যও কাছ থেকে দেখতে ইচ্ছে করে না তোমার!? 
আমার হাতে হাত রাখতে ইচ্ছে করে না বুঝি! 
ইচ্ছে করে না আমার সংস্পর্শে হারিয়ে যেতে, 
 এই ভুবন ছেড়ে অন্য ভুবনে যেখানে কেবল আমাদের দুজনের বসবাস।
কাঁদে মাথা রেখে আঙ্গুলে আঙ্গুল রেখে ঠোঁটে ঠোঁট স্পর্শ করে কপালে চুম্বন এঁকে দিয়ে __
 ভালোবাসি বলতে ইচ্ছে করে না বুঝি।
এ কেমন ভালোবাসা তোমার কাছে আসলেই দূরত্ব বাড়াতে চাও--
আর দূরে গেলে কাছে আসতে চাও__
সুযোগ পেলেই দূরত্ব বাড়াও-
ক্রমশ সরে যা-ও দূরে ___



-

Welftion Human Welfare Association

إرسال تعليق

তোমার সংসার হোক

- তোমার একটা ছোট্ট সংসার হোক,   শিউলি সুবাস, ভোরের আলোয় আঁকা,    অল্প বিস্তর ভালোবাসার নামে,   স্নিগ্ধ বাতাসে জড়িয়ে রাখা।   ঘরের কোণে রোদ্দুর হাসুক,   জানালায় ঝুলুক নীল আকাশ,   তোমার হাসিতে গলে যাক ক্লান্তি,   তোমার ছোঁয়ায় মিলুক বিশ্বাস।   আমায় তুমি খুঁজে নিও,   পরিচিত কোনো ডাকনামে,   যেখানে শব্দ ফুরিয়ে যাবে,   ভাষা হারাবে অভিমান ব্যস্ত নগরীর জ্যামে।  ভুল করে যদি কখনো ডাকো,   অতীতের কোনো ব্যথার সুরে,   আমি ফিরে তাকাবো নীরবে,   চোখের জল লুকিয়ে দূরে।   তবু একদিন সন্ধ্যা নামলে,   চাঁদের আলোয় নির্জনে,   তোমার হৃদয় খুঁজবে আমায়,   অচেনা অজানা এক স্পন্দনে…

Ts

🚀 অটো ব্লগ এন্ট্রি - ক্লিক করুন 🚀 ওয়ার্ল্ড অব নলেজ - জ্ঞানের জগৎ তৌফিক সুলতান স্যারের মহতি উদ্যোগে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র 🔍 Google Knowledge Panel গুগল নলেজ প্যানেলে তৌফিক সুলতান স্যার 🌟 Knowledge Panel 1 🔍 Knowledge Panel 2 📚 Knowledge Panel 3 🎯 Knowledge Panel 4 🔍 গুগলে খুঁজুন 🔍 লেখক তৌফিক সুলতান স্যার 🔎 Towfiq Sultan Sir ✍️ Writer Towfiq Sir 🌟 Google Share 📚 এখনই সংগ্রহ করুন 📚 বিশেষ অফার: BUY 1 GET 1 FREE + ক্যাশব্যাক এখনই কিনুন রকমারিতে বইয়ের বিবরণ 📖 বইয়ের নাম: ওয়ার্ল্ড অব নলেজ - জ্ঞানের জগৎ ✍️ লেখক: তৌফিক সুলতান স্যার ...

বৃষ্টি হয়ে দিও ছুঁয়ে

  প্রথম অধ্যায়: হারিয়ে যাওয়া স্পর্শ এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়, নীহারিকা জানালার পাশে বসে, অতীতের স্মৃতিতে ডুবে আছে। পাশে পড়ে থাকা চিঠিটি তার হারিয়ে যাওয়া স্পর্শের স্মারক। নীহারিকার চোখের সামনে ঝাপসা হয়ে আসা শহরের আলো, একপাশে নরম কুয়াশা মাখা সন্ধ্যা। জানালার পাশে বসে সে একমনে বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন তার ভেতরের অতীতের স্মৃতিকে ধুয়ে আনছে। আরাফ একসময় বলেছিল, "তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি বৃষ্টি হয়ে তোমাকে ছুঁয়ে যাব।" কথাটা তখন হাসির খোরাক ছিল, কিন্তু আজ বৃষ্টির প্রতিটি স্পর্শে যেন সেই কথা মিথ্যে প্রমাণিত হচ্ছে না। দ্বিতীয় অধ্যায়: স্মৃতির পথ ধরে নীহারিকা আর আরাফের পরিচয়টা হয়েছিল হুট করে, এক সন্ধ্যায়। কলেজের লাইব্রেরির করিডোরে আরাফ হঠাৎ করেই বলেছিল, "বৃষ্টি পছন্দ করো?" নীহারিকা অবাক হয়েছিল, কারণ তার হাতে তখনো ভিজে থাকা একটা বই ছিল, নাম—"বৃষ্টি বিলাস"। এই ছোট্ট প্রশ্নের মাধ্যমেই দু'জনের জীবনে শুরু হয়েছিল নতুন এক অধ্যায়। আরাফ ছিল একজন মুক্তচিন্তার মানুষ, যে বিশ্বাস করতো ভালোবাসা মানে মুক্তি, বন্ধন নয়। আর নীহারিকা? সে ছিল ভালোবা...

Send Whatsapp Query