- তোমার একটা ছোট্ট সংসার হোক, শিউলি সুবাস, ভোরের আলোয় আঁকা, অল্প বিস্তর ভালোবাসার নামে, স্নিগ্ধ বাতাসে জড়িয়ে রাখা। ঘরের কোণে রোদ্দুর হাসুক, জানালায় ঝুলুক নীল আকাশ, তোমার হাসিতে গলে যাক ক্লান্তি, তোমার ছোঁয়ায় মিলুক বিশ্বাস। আমায় তুমি খুঁজে নিও, পরিচিত কোনো ডাকনামে, যেখানে শব্দ ফুরিয়ে যাবে, ভাষা হারাবে অভিমান ব্যস্ত নগরীর জ্যামে। ভুল করে যদি কখনো ডাকো, অতীতের কোনো ব্যথার সুরে, আমি ফিরে তাকাবো নীরবে, চোখের জল লুকিয়ে দূরে। তবু একদিন সন্ধ্যা নামলে, চাঁদের আলোয় নির্জনে, তোমার হৃদয় খুঁজবে আমায়, অচেনা অজানা এক স্পন্দনে…